Homeস্পোর্টসওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশে জাকের, শামীম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশে জাকের, শামীম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে রাখা হয়েছে জাতীয় দলের কিপার-ব্যাটার জাকের আলি অনিককে, আছেন শামীম হোসেন পাটোয়ারিও। চলমান জাতীয় লিগের বিভিন্ন বিভাগের হয়ে পারফর্ম করা ক্রিকেটারদের রাখা হয়েছে স্কোয়াডে।

বৃহস্পতি ও শুক্রবার বসুন্ধরার আনবির ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দিনের এই ম্যাচ। মূলত দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে সফরকারী ক্যারিবিয়ানদের প্রস্তুতির সুবিধা দিতে আয়োজিত হচ্ছে এই ম্যাচ।

Shamim Hossain Patwary (@shamimhossaiin) • Instagram photos and videosসুযোগ দেওয়া হয়েছে তরুণ পেসারদের। আছেন সিলেট বিভাগের হয়ে চলতি লিগে প্রথম শ্রেণিতে অভিষেক হওয়া অনিক দেব বর্মণ। ঘরোয়া লিগে গত কবছর ধরে পারফর্ম করা আব্দুল হালিম। রংপুরের পেস অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও আছেন।

ময়মনসিংহ বিভাগের হয়ে দুই ফিফটি, এক সেঞ্চুরি করা মাহফিজুল ইসলাম রবিন আছেন দলে। আছেন আগ্রাসী ওপেনার জিসান আলম। জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে জায়গা হারানো শামীম হোসেন পাটোয়ারিকে সুযোগ দেওয়া হয়েছে লাল বলের দুই দিনের এই ম্যাচে।

২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের প্রথম টেস্ট। ৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজ বাংলাদেশ দলের জন্য ভীষণ গুরুত্বপুর্ণ।

RELATED ARTICLES

Most Popular