Homeসারাদেশদুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর

দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রেস ব্রিফিংয়ের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট পিটিশনের ওপর আগামী ১১ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ আজ বুধবার রিটের শুনানি শেষে আদেশের দিন ধার্য করেন।

আসিফ মাহমুদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, মো. ইউসুফ আলী ও জহিরুল ইসলাম মুসা। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন মাহবুবুর রহমান খান।

রিট আবেদনে দুদকের ২ ও ১৩ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়, যেখানে কমিশন তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানিয়েছিল।

এতে যুক্তি দেওয়া হয়, এ ধরনের ব্রিফিং সংবিধানের ৩১ অনুচ্ছেদে বর্ণিত মর্যাদা ও সুনামের সুরক্ষার পরিপন্থি এবং এটি ফৌজদারি বিচারিক কার্যপ্রণালীর স্বীকৃত নীতির লঙ্ঘন।

২৯ সেপ্টেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর অন্য একটি বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। তারা জানিয়েছিলেন, যেহেতু বিষয়টি বিস্তারিত শুনানির দাবি রাখে, তাই অবকাশের পর এটি নিয়মিত বেঞ্চে শুনানি হতে পারে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক রিট আবেদনের বিরোধিতা করে যুক্তি দিয়েছিলেন, দুদকের প্রেস ব্রিফিংকে চ্যালেঞ্জ করায় এটি আইনত গ্রহণযোগ্য নয়।

RELATED ARTICLES

Most Popular