Homeতথ্য-প্রযুক্তিবিঘ্নিত সেবা স্বাভাবিক করার প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে: মাইক্রোসফট

বিঘ্নিত সেবা স্বাভাবিক করার প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে: মাইক্রোসফট

বিঘ্নিত বা বন্ধ থাকা সেবা আগের অবস্থানে ফিরিয়ে আনার ক্ষেত্রে ‘আশানুরূপ অগ্রগতি’ হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা জানিয়েছেন, তাদের আউটলুক ই-মেইলের ইনবক্সে আবারো মেইল আসা শুরু হয়েছে।

এক্সে দেওয়া বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, মাইক্রোসফট ৩৬৫ সেবার যে অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলোর কার্যকারিতা বাড়ছে। যার ফলে ই-মেইল পাঠানোর সেবাও এখন কাজ করতে শুরু করেছে। তবে কিছু ব্যবহারকারী এখনো ‘সাময়িক সমস্যার মুখে পড়তে পারেন’ বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

 

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা থেকে মাইক্রোসফটের আউটলুক, টিমস ও কোপাইলটসহ অন্যান্য সেবায় বিভ্রাট দেখা দেয়। এতে ৭৪ দেশের ইউজাররা ক্ষতির মুখে পড়েন।

এএফপি জানিয়েছে, যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বড় আকারে বিঘ্নের মুখে পড়েছে।

RELATED ARTICLES

Most Popular