Homeসারাদেশরাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার নাম  পলাশ আলী (৩০)। তিনি এনসিপির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তিনি তানোরের প্রাণপুর গ্রামের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

তিনি বলেন, পলাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।পরোয়ানা হাতে পাওয়ার পর আমরা তাকে গ্রেপ্তার করি।

ওসি জানান, পলাশকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, পলাশ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ওই প্রতিষ্ঠানে কর্মরত এক নারীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে কিস্তির টাকা আদায় করে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা চালান।

এরপর ওই নারী গত ৭ সেপ্টেম্বর ওই নারী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে পলাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু দ্য ডেইলি স্টারকে জানান, দল ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছি। প্রাথমিকভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

Most Popular