Homeস্পোর্টসরিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত এন্দ্রিকের

রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত এন্দ্রিকের

রিয়াল মাদ্রিদে এন্দ্রিকের বেশিরভাগ সময় কাটছে বেঞ্চে বসে। স্বাভাবিকভাবেই খেলার সুযোগ না পেয়ে ছটফট করছেন ব্রাজিলিয়ান এই তরুণ। নিয়মিত ম্যাচ না পেয়ে ক্লাব ছাড়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। 

মঙ্গলবার তিনি জানিয়েছেন, খেলার সুযোগ পেলেই তিনি খুশি—তা রিয়াল মাদ্রিদে হোক কিংবা অন্য কোনো ক্লাবে।

তবে সান্তিয়াগো বার্নাবেউতে ফিরে ফের আগের পরিস্থিতিতেই পড়তে হয়েছে তাকে। গত মৌসুমের প্রথম ভাগের মতো চলতি মৌসুমেও তিনি কাঙ্ক্ষিত খেলার সময় পাচ্ছেন না। বেঞ্চে বসেই বেশি সময় কাটাতে হওয়ায় আগামী জানুয়ারির শীতকালীন দলবদলে ক্লাব ছাড়ার বিষয়টি নতুন করে ভাবছেন তিনি।

সিঙ্গাপুর থেকে এন্দ্রিক বলেন, ‘জানুয়ারিতে কী হবে তা এখনই বলতে পারছি না। ক্যারিয়ারের জন্য যা সবচেয়ে ভালো হবে, সেটাই চাই। আমার বয়স মাত্র ২০ বছর…দেখা যাক সামনে কী হয়। আমি শুধু খেলতে চাই, সুখে থাকতে চাই, সতীর্থদের সাহায্য করতে চাই, গোল করতে ও করাতে চাই। লিঁওতে যেমনটা করতে পেরেছিলাম; ওটা ছিল আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।’

পজিশনভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তিনি আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদে সুযোগ পাওয়া নিঃসন্দেহে আনন্দের। তবে আমি জানি, দলটিতে আমার জায়গায় খেলছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে।’

চলতি মৌসুমের শুরুতে চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন এন্দ্রিক। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে মাত্র ৭টি ম্যাচে ১৪১ মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি, গোল করেছেন একটি।

 

RELATED ARTICLES

Most Popular