Homeসারাদেশপাবনায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

পাবনায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

পাবনা শহরে ট্রাকচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর ২টার দিকে শহরের সিংগা বাইপাস এলাকায় ঢাকা-পাবনা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৫০)। তিনি পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে। আজাদ পেশায় ব্যবসায়ী ছিলেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যবসায়িক কাজ শেষে আজাদ সিংগা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ডাম্প ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান।

তরিকুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

RELATED ARTICLES

Most Popular