Homeসারাদেশমুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের অপরাধে বাবার যাবজ্জীবন

মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের অপরাধে বাবার যাবজ্জীবন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ধর্ষণের অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাহসিন ইফতেখার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

এজাহার অনুসারে, ওই ব্যক্তি দীর্ঘ দিন ধরে তার ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে আসছিলেন। ২০১৫ সালের ১৯ জানুয়ারি এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে থানায় সোপর্দ করেন। ওই দিনই প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে লৌহজং থানায় মামলা দায়ের করেন।

শিশুটির মা ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং কাজের কারণে সেখানে থাকতেন।

মুন্সীগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ১৬৪ ধারায় আসামির দেওয়া জবানবন্দি ও সাতজনের সাক্ষ্য পর্যালোচনা করে আদালত এই রায় দিয়েছেন। রায়ে আমরা সন্তুষ্ট।

RELATED ARTICLES

Most Popular