Homeবিনোদনকুমার বিশ্বজিতের গাওয়া কালজয়ী গান এবার পিয়ানো ভার্সনে

কুমার বিশ্বজিতের গাওয়া কালজয়ী গান এবার পিয়ানো ভার্সনে

নতুন আঙ্গিকে প্রকাশ হয়েছে কুমার বিশ্বজিতের গাওয়া কালজয়ী গান ‘যেখানে সীমান্ত তোমার’। দুর্গাপূজায় গানটির পিয়ানো ভার্সন প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী। সুরকার লাকী আখান্দ।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘গানটি পিয়ানো ভার্সনে শ্রোতারা পছন্দ করছেন। এই গানটি ছাড়াও লাকী আখান্দের আরও প্রায় ১০-১২টি গান আমি করেছি। সেই গানগুলো আমি সমন্বয় করব। মূলত লাকী ভাইয়ের গানগুলো আর্কাইভ করছি। কারণ তার প্রতিটি গানই অসামান্য। তাই এগুলো যদি একসঙ্গে না করা হয়, তবে হয়তো এক সময় গানগুলো  হারিয়ে যেতে পারে। আমি চাই তার সৃষ্টিগুলো আমাদের মাঝে আজীবন বেঁচে থাকুক।’

‘যেখানে সীমান্ত তোমার’ গানটি লাকী আখান্দের সুরে প্রথম গেয়েছিলেন কুমার বিশ্বজিৎ। এছাড়া ‘সব কথা কী’ শিরোনামে আরেকটি গান করেছিলেন তারা। গান দুটি ‘মালঞ্চ’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল।

RELATED ARTICLES

Most Popular