Homeসারাদেশবাংলাদেশ পাঠাগার আন্দোলনের আত্মপ্রকাশ

বাংলাদেশ পাঠাগার আন্দোলনের আত্মপ্রকাশ

প্রতিটি জনপদে পাঠাগার প্রতিষ্ঠা এবং প্রতিটি ঘরে পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ পাঠাগার আন্দোলন।

‘একটাই মন্ত্র জনগণতন্ত্র, একটাই যুক্তি শোষণমুক্তি’ স্লোগানে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির আত্মপ্রকাশ ও প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যাত্রা শুরু করা পাঠাগার আন্দোলনের সম্মেলনে ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে অধ্যাপক এ এন রাশেদা সভাপতি, রাশেদুল হাসান রিপন সাধারণ সম্পাদক এবং ফেরদৌস আহমেদ উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক এম এম আকাশ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ড. নিতাই দাস, লেখক ও কলামিস্ট অধ্যাপক আবু তাহের খান, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা নিখিল দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল এবং বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান।

RELATED ARTICLES

Most Popular