Homeবিনোদনবিদ্যা সিনহা মিমের সিনেমার এই গানগুলো শুনেছেন?

বিদ্যা সিনহা মিমের সিনেমার এই গানগুলো শুনেছেন?

ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি সিনেমার গানে তার উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। কখনো রোমান্টিক গানের দৃশ্যে, কখনো উৎসবমুখর নাচে, আবার কখনো আইটেম গানে নজর তিনি। গানের মাধ্যমে পর্দায় গ্ল্যামারের অন্য এক গল্প রচনা করেছেন তিনি।

মিমের সিনেমাজীবনের শুরু হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে। তারপর শাকিব খানের বিপরীতে ‘আমার প্রাণের প্রিয়া’ চলচ্চিত্রে অভিনয় করে বাণিজ্যিক সিনেমার দর্শকের কাছে পরিচিতি পান তিনি।

মিম অভিনীত সিনেমার কয়েকটি গান বিশেষভাবে আলোচিত হয়েছে। সেসব গানের মধ্য দিয়ে কখনো তৈরি হয়েছে জনপ্রিয় রোমান্টিক জুটি, কখনো সিনেমার প্রচারণায় যোগ হয়েছে নতুন মাত্রা।

হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার টাইটেল গান এটি। ২০০৮ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি অভিনীত প্রথম সিনেমা এটি। গানটির কথা লিখেছেন হুমায়ূন আহমেদ। গানটিতে বিদ্যা সিনহা মিমের চিত্রায়ন দর্শকদের মুগ্ধ করে।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ বিদ্যা সিনহা মিমের চলচ্চিত্রজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা। ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা। পর্দায় গানটির দৃশ্যায়নে ছিলেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম।

গানটির সুর ও সংগীতায়োজনে ছিলেন আলী আকরাম শুভ। সিনেমার গান হিসেবে এটি এখনো ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় রোমান্টিক গানের তালিকায় আলোচিত।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ সিনেমার গান ‘কেন রে তোর মাঝে’। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমার এই গানটিতে সুর ও সংগীত পরিচালনায় ছিলেন আহমেদ হুমায়ূন। এই সিনেমার ‘কেন রে তোর মাঝে’ গানটি শ্রোতাদের পছন্দের তালিকায় ছিল।

রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমার গান ‘চলো নিরালায়’। ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। গানটির চিত্রায়নে ছিলেন বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ।

RELATED ARTICLES

Most Popular