Homeস্পোর্টসচোট, আক্ষেপ, হতাশার পর নাটকীয় ঘুরে দাঁড়ানোর সেশন

চোট, আক্ষেপ, হতাশার পর নাটকীয় ঘুরে দাঁড়ানোর সেশন

সকালের প্রথম ঘণ্টা চরম হতাশার। ক্যাচ মিস আর কাঙ্ক্ষিত উইকেটের দেখা না পাওয়ার সঙ্গে হাসান মাহমুদের হাতে অস্বস্তি বাংলাদেশকে ফেলে দিয়েছিল চিন্তায়। দারুণ জুটিতে দক্ষিণ আফ্রিকাকে অনায়াসে টানছিলেন টেম্বা বাভুমা। তিনি চোটে বেরিয়ে যাওয়ার পর নাটকীয়ভাবে তিন উইকেট ফেলে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৩৮৬। এখনো তারা পিছিয়ে ১৪ রানে।

অথচ স্কোর এক সময় ছিল ৪ উইকেটে ৩৫৮। দ্বিতীয় নতুন বল নেওয়ার পর পেশির চোটে মাঠ ছাড়েন ৪৯ রানে অপরাজিত বাভুমা। তার বিদায়ের পর একে একে ফিরে যান ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মার।

এই সেশনে ২৮ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ৯৯ রান যোগ করেছে প্রোটিয়ারা। খুব একটা ভালো বল না করলেও ২ উইকেট নেন তাসকিন। দলের সেরা বোলার হাসান চোট কাটিয়ে ফিরে আউট করেন হার্মারকে। রায়ান রিকেলটন ৫৬ রান নিয়ে ক্রিজে আছেন। ৩০ রানে মেহেদী হাসান মিরাজের বলে তার ক্যাচ ছাড়েন অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন। 

পেশির চোটে থাকা বাভুমা ফিরবেন কিনা তার উপর নির্ভর করছে প্রোটিয়াদের ইনিংসের গতিপথ। 

DEC_1326জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে চতুর্থ ইনিংসে রান তাড়া হতে পারে ভীষণ চ্যালেঞ্জের। সেদিক থেকে স্বাগতিকদের পুঁজি যত কম রাখা যায় ততই রোমাঞ্চকর ফলের প্রত্যাশা করতে পারে বাংলাদেশ। 

আগের দিনের ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে নেমে কোন সমস্যা ছাড়াই বাড়তে থাকে রান। তবে সুযোগ দিয়েছিলেন রিকেলটন। থিতু হওয়া বাঁহাতি ব্যাটার ৩০ রানে শর্ট মিড অফে ক্যাচ দিলেও তা ফেলে দেন মাহফিজুল।

জীবন পাওয়া ব্যাটার এরপর আর কোন ভুল না করেই এগুতে থাকেন। বাভুমা ছিলেন নিখুঁত, নিয়ন্ত্রিত। পরিস্থিতির দাবি মিটিয়ে ছুটতে থাকেন তিনিও। এই দুজনকে আলগা করার পথ পাচ্ছিল না বাংলাদেশ। 

এরমধ্যে ডানহাতের টেনিস এলবোর অস্বস্তিতে ৬৫তম ওভার অসমাপ্ত রেখে বেরিয়ে যান হাসান। চিন্তা তখন বাড়ছিল দলের। 

মিরাজের আরেক পাশে মুমিনুলকে লম্বা স্পেলে করিয়ে লাভ হচ্ছিলো না। তৃতীয় পেসার ইবাদত হোসেনকে একবারও আক্রমণে আনেননি নাজমুল হোসেন শান্ত। 

হাসানের চোট, তাসকিনের সকালের স্পেলের ক্লান্তি মিলিয়ে নতুন বল নিতেও দেরি করেন তিনি। ৮৩ ওভার পর নতুন বলই বদলে দেয় খেলা। 

যদিও তাতে বাভুমার চোট আর ভিয়ান মুল্ডারের উইকেট ছুঁড়ে দেওয়ার ভূমিকা আছে। বাভুমা বেরিয়ে গেলে অলরাউন্ডার মুল্ডার এসে অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে ক্যাচ দেন লিটনের গ্লাভসে। 

উইকেট পেয়ে তাসকিনকে বলতে শোনা যায়, ‘আল্লাহ ধন্যবাদ। বাজে বল হইলেও তো দিছেন।’ 

তাসকিন তার পরের ওভারে শিকার ধরেন ইয়ানসেনকে। এই অলরাউন্ডারও খোঁচা মেরে নেন বিদায়। হাসান তার পরের ওভারে হার্মারকে উইকেটের পেছনে লিটনের ক্যাচ বানালে বাংলাদেশ ফেরে স্বস্তিতে। 

এই টেস্টে সেঞ্চুরি করা লিটন উইকেটের পেছনে নিলেন ৬ ক্যাচ। টেস্টে যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। 

RELATED ARTICLES

Most Popular