Homeসারাদেশকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি নেতা মোহাম্মদ ওসমান ফারুক। এরপর কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি জানান ও আনুষ্ঠানিকভাবে আসনটি শূন্য ঘোষণা করেন।

স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের ১৬৪ নম্বর নির্বাচনী এলাকা (কিশোরগঞ্জ-৩) থেকে নির্বাচিত সদস্য ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন। এতে তিনি ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন।

তিনি আরও জানান, ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন ও সংশ্লিষ্ট আইনি বিধান অনুসরণ করা হয়েছে–নিশ্চিত হওয়ার পর তা গ্রহণ করেন।

সংবিধানের সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে স্পিকার বলেন, পদত্যাগপত্র স্পিকারের কাছে পৌঁছানোর তারিখ থেকেই সংসদীয় আসন শূন্য হয়। সে অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য রয়েছে।

RELATED ARTICLES

Most Popular