Homeসারাদেশসাভারে শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড

সাভারে শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড

সাভারের উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। তাদের সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের সূত্রে জানা যায়, সকাল থেকে উলাইল এলাকার শ্রমিকরা কাজ না করে কারখানার ভেতরে বসে ছিলেন। পরে দুপুরে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিকেল ৩টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে।

বিকেল পৌনে ৪টার দিকে শ্রমিকরা সড়ক থেকে চলে গেলে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

RELATED ARTICLES

Most Popular