Homeসারাদেশদুর্ঘটনায় আহত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে

দুর্ঘটনায় আহত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ত্রিপুরাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চেসি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী।

গতকাল সোমবার পূজার আমন্ত্রণে রাজশাহীর বাগমারায় এক সহপাঠীর বাড়িতে যান ত্রিপুরা ও আরেক সহপাঠী। সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফিরছিলেন তারা। পথে দুর্গাপুরে তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি ট্রাক। এতে ত্রিপুরা মাথায় গুরুতর আঘাত পান।

প্রথমে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ত্রিপুরাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেছেন, চেসি ত্রিপুরা মাথায় আঘাত পেয়েছেন। চিকিৎসকরা তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ত্রিপুরাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular