Homeসারাদেশনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ইটপাটকেল, কাঁদানে গ্যাস নিক্ষেপ

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ইটপাটকেল, কাঁদানে গ্যাস নিক্ষেপ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সড়ক অবরোধ করা পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি এলাকায় সংঘর্ষ শুরু হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এর আগে বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা ব্যারিকেড ভেঙে সড়কে উঠে যান।

তারা সড়কের শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম ও জালকুড়ি এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

RELATED ARTICLES

Most Popular