Homeসারাদেশপরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত।

পরীমণির আইনজীবী মজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আজ বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।

তিনি বলেন, পরীমণি আগামীকাল আদালতে আত্মসমর্পণ করে এ মামলায় জামিন চাইবেন।

আদালত সূত্র জানায়, আজ মামলাটিতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ পরীমণির জামিন বাতিল চেয়ে আবেদন করে। তবে পরীমণি অ্যালার্জিজনিত অসুস্থতায় ভুগছেন এবং এ কারণে আদালতে হাজির হতে পারেননি জানিয়ে আসামিপক্ষ সময়ের আবেদন করে। পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন গ্রহণ করে পরীমণির জামিন বাতিল করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

RELATED ARTICLES

Most Popular