Homeসারাদেশমিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কেউ আহত হননি।

আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন দিয়াবাড়ি এলাকার নবাবেরবাগে এ দুর্ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শাহ আলী থানা পুলিশের এক কর্তব্যরত কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।  

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

RELATED ARTICLES

Most Popular