Homeস্পোর্টসঅনুশীলনে কনওয়ের মাথায় আঘাত, ভারতের বিপক্ষে নামার আগে ধাক্কা খেল নিউজিল্যান্ড

অনুশীলনে কনওয়ের মাথায় আঘাত, ভারতের বিপক্ষে নামার আগে ধাক্কা খেল নিউজিল্যান্ড

ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগেই চরম ধাক্কা খেল নিউজিল্যান্ড। সতীর্থ ম্যাট হেনরির সঙ্গে ক্যাচ ধরতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে মাথায় মারাত্মক চোট পেয়েছেন ডেভন কনওয়ে। ফলে সিরিজের প্রথম ওয়ানডেতে তার খেলা হচ্ছে না।

হেনরির অবস্থা পর্যবেক্ষণ করা হলেও কনওয়েকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার ‘কনকাশন’ (মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা) নিশ্চিত করেছেন।

এমনিতেই একের পর এক চোটে জর্জরিত কিউই শিবির। ডান পায়ের উরুর চোটের কারণে তিন টি-টোয়েন্টি মিস করার পর এই ওয়ানডে দিয়েই ফেরার অপেক্ষায় ছিলেন পেসার হেনরি। তাছাড়া হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মার্ক চ্যাপম্যান এবং কাঁধের চোটের কারণে রাচিন রবীন্দ্র আগেই পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন। মূল ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে কনওয়ের এই আঘাত ব্ল্যাকক্যাপসদের আরও ব্যাকফুটে ঠেলে দিল।

 

RELATED ARTICLES

Most Popular