Homeসারাদেশগোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত, বাসে অগ্নিসংযোগ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত, বাসে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে আগুন দিয়েছেন স্থানীয়রা।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

কাশিয়ানী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসির মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মহিবুল মোল্লা (৪৫) চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।

ওসি মুনতাসির মামুন বলেন, ঢাকা থেকে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাসের চাপায় এক সাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ ডেইলি স্টারকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

RELATED ARTICLES

Most Popular