Homeসারাদেশ‘টাকা দিয়ে মরণের টিকিট আনছি, সময় থাকতে পালিয়ে যাও’

‘টাকা দিয়ে মরণের টিকিট আনছি, সময় থাকতে পালিয়ে যাও’

‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’—আটটি পিস্তল দেখিয়ে এভাবেই হুমকি দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

চট্টগ্রামের রাউজানের হৃদয় ওরফে ‘বুলেট হৃদয়’ এই ভিডিও ছড়িয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ভিডিওটি কবে ধারণ করা, সেটি নিশ্চিত করতে পারেননি পুলিশ কর্মকর্তারা।

পুলিশ জানায়, চট্টগ্রামের দক্ষিণ রাউজানের ফজল হক বাহিনীর মো. মামুনের সহযোগী বাদশার ছেলে হৃদয় ওরফে বুলেট হৃদয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় একটি কাপড়ের ওপর সাজানো আটটি পিস্তল। ভিডিওতে বলতে শোনা যায়, ‘খেলা দেখছো? কোথায়? ভালো হয়ে যা। চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি। সময় থাকতে পালিয়ে যাও। আমি তুফান।’

পুলিশ জানায়, অস্ত্রগুলো ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুট হয়ে থাকতে পারে। বুলেট হৃদয়ের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে জিম্মি করার অভিযোগ রয়েছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, ‘ভিডিওটি বুলেট হৃদয়ের বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। তবে এটি কবে ছেড়েছেন, আমরা তা যাচাই করছি। ধারণা করা হচ্ছে, পুরোনো ভিডিও। তারপরও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

RELATED ARTICLES

Most Popular