Homeস্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সূচি, দল, গ্রুপ ও সম্প্রচারসহ বিস্তারিত

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সূচি, দল, গ্রুপ ও সম্প্রচারসহ বিস্তারিত

আগামীকাল বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। একই দিন রাতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।

২৩ বছর পর আবারও সাফের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। একসময় ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ হিসেবে পরিচিত এই টুর্নামেন্ট সময়ের সঙ্গে কিছুটা আকর্ষণ হারালেও দক্ষিণ এশিয়ান ফুটবলে এর ঐতিহাসিক গুরুত্ব ও প্রতিদ্বন্দ্বিতামূলক মর্যাদা এখনো অটুট।

টুর্নামেন্ট শুরুর আগে জেনে নেওয়া যাক ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের আদ্যোপান্ত।

এক নজরে

আসরের নাম: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬
আসরের সংখ্যা: ১৫তম
অংশগ্রহণকারী দলের সংখ্যা: ৬টি
ভেন্যু: জাতীয় স্টেডিয়াম, ঢাকা
স্বাগতিক: বাংলাদেশ
অংশগ্রহণকারী দল: বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, ভারত, মালদ্বীপ ও পাকিস্তান

ফিফা র‍্যাঙ্কিং

অংশগ্রহণকারী ছয় দলের মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে ভারত। দলগুলোর অবস্থান—

ভারত: ১৩৮
মালদ্বীপ: ১৭৩
বাংলাদেশ: ১৮২
শ্রীলঙ্কা: ১৮৪
ভুটান: ১৯২
পাকিস্তান: ১৯৭

গ্রুপ বিন্যাস

গ্রুপ ‘এ’: বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান
গ্রুপ ‘বি’: ভারত, মালদ্বীপ ও পাকিস্তান

২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুসারে)

গ্রুপ পর্ব

৫ নভেম্বর, বৃহস্পতিবার

পাকিস্তান বনাম ভারত, বিকেল ৩টা ৩০ মিনিট
বাংলাদেশ বনাম ভুটান, রাত ৮টা

৮ নভেম্বর, রবিবার

মালদ্বীপ বনাম পাকিস্তান, বিকেল ৩টা ৩০ মিনিট
শ্রীলঙ্কা বনাম ভুটান, রাত ৮টা

১১ নভেম্বর, বুধবার

ভারত বনাম মালদ্বীপ, বিকেল ৩টা ৩০ মিনিট
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, রাত ৮টা

নকআউট পর্ব

১৪ নভেম্বর, শনিবার

প্রথম সেমিফাইনাল: গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্সআপ, বিকেল ৩টা
দ্বিতীয় সেমিফাইনাল: গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্সআপ, রাত ৮টা ৩০ মিনিট

১৭ নভেম্বর, মঙ্গলবার

ফাইনাল: প্রথম সেমিফাইনালের জয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী, রাত ৮টা

যেভাবে দেখা যাবে

বাংলাদেশের দর্শকরা টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস, টফি ও বঙ্গতে।

RELATED ARTICLES

Most Popular