Homeস্পোর্টসতানজিদ-শান্তকে হারানোর চাপ নিয়ে লাঞ্চে বাংলাদেশ

তানজিদ-শান্তকে হারানোর চাপ নিয়ে লাঞ্চে বাংলাদেশ

ভালো শুরু পাওয়া তানজিদ হাসান তামিম উইকেট ছুড়ে সাজঘরে ফেরার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পেছনের পায়ে খেলতে গিয়ে হলেন এলবিডব্লিউ। দুটি উইকেটই নিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই সিরিজে অসাধারণ ছন্দে থাকা বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। ফলে শেষ দিনে ৩৬৯ রানের কঠিন লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ।

সিলেট টেস্টের পঞ্চম দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রান। ক্রিজে আছেন প্রথম ইনিংসে রেকর্ডময় ডাবল সেঞ্চুরি হাঁকানো তাওহিদ হৃদয় ২২ বলে ৮ ও অভিজ্ঞ মুশফিকুর রহিম ৩ বলে ৫ রানে। দিনের খেলা বাকি আছে এখনও ৬৪ ওভার। দুই ম্যাচের সিরিজে সমতা ফেরাতে জয়ের জন্য স্বাগতিকদের করতে হবে আরও ৩২০ রান।

RELATED ARTICLES

Most Popular