Homeস্পোর্টস৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ, হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ, হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

শেষ দিনের সকালে ইনিংস ঘোষণার আগে কেবল ১০ ওভার ব্যাট করল ওয়েস্ট ইন্ডিজ। নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ মিলে ৩ উইকেট তুলে নিলেও চালিয়ে খেলে দলটি যোগ করল আরও ৫৩ রান। ফলে সিলেট টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে ৩৬৯ রানের কঠিন লক্ষ্য দিল সফরকারীরা।

সোমবার ৬ উইকেটে ৩৯৮ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক রোস্টন চেইস যখন এই সিদ্ধান্ত দেন, তখন আমির জাঙ্গু ৭৪ বলে ৩৯ এবং জশুয়া বিশপ ১১ বলে একটি চার ও দুটি ছক্কায় ২০ রানে অপরাজিত ছিলেন।

মিরপুর টেস্টে হারের পর বাংলাদেশের সামনে রয়েছে ঘরের মাঠে দুই ম্যাচের এই সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা। ৩৬৯ রানের লক্ষ্য পূরণে বাংলাদেশ ব্যাট করার সুযোগ পাবে সর্বোচ্চ ৭৮ ওভার। জয়ের পেছনে না ছুটে যদি টাইগাররা ড্র করার পরিকল্পনাও করে, সেক্ষেত্রে তাদের এতগুলো ওভার টিকে থাকতে হবে ক্রিজে। তবে ম্যাচটি সমতায় শেষ হলে সিরিজ যাবে ক্যারিবিয়ানদের পকেটেই।

RELATED ARTICLES

Most Popular