Homeসারাদেশতুরাগের বুক কেটে চলছে আবাসনের জমি ভরাট

তুরাগের বুক কেটে চলছে আবাসনের জমি ভরাট

নদীর বুক চিরে মাটি তুলছে খননযন্ত্র, সেই মাটি দিয়েই ভরাট করা হচ্ছে আশপাশের নিচু জমি। রাজধানীর গাবতলীর কাছে তুরাগ নদে চলছে এমন মাটি কাটার কাজ।

আবাসন প্রকল্পের জন্য নদীর তলদেশ থেকে মাটি তোলায় ব্যাহত হচ্ছে জলপ্রবাহ, হুমকির মুখে পড়ছে নদীর পরিবেশ ও আশপাশের জলাভূমি।

সিলিকন সিটি এলাকা থেকে তোলা ছবিতে দেখা যায়, দুটি খননযন্ত্র দিয়ে নদীর বুক থেকে মাটি তোলা হচ্ছে। নদীর এমন মাটি কাটা ও ভরাটের কর্মকাণ্ড রাজধানীর উপকণ্ঠের জলাভূমি হারিয়ে যাওয়ার ঝুঁকি আরও বাড়াচ্ছে।

ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী রাশেদ সুমন।

RELATED ARTICLES

Most Popular