Homeসারাদেশপল্লবীতে ২ বাসে আগুন

পল্লবীতে ২ বাসে আগুন

রাজধানী ঢাকার পল্লবী এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আহমেদ জানান, আজ বুধবার ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘সকাল সোয়া ৬টার দিকে দুর্বৃত্তরা বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। বাসটি পুড়ে যাওয়ার পর পাশে থাকা অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুনে ছড়িয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘বিকল্প পরিবহনের বাসটির সব সিট ও ভেতরের অন্যান্য অংশ পুড়ে গেছে। আর অভিজাত পরিবহনের বাসটির পেছনের কয়েকটি সিট আগুনে পুড়ে গেছে।’

আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন এবং বৃষ্টি আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়ক হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি এবং জড়িতদের শনাক্ত করতে পারব বলে আশা করছি।’

RELATED ARTICLES

Most Popular