Homeসারাদেশছাত্রশক্তি নেতা হাসিবের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ছাত্রশক্তি নেতা হাসিবের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, গতকাল মঙ্গলবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে।

গতকাল দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় হাসিবের ওপর হামলার ঘটনা ঘটে। হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে তার ওপর ধারালো চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।

এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, হাসিব ব্যাটারিচালিত অটোরিকশায় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছেন। পথে অটোরিকশাটি আটকে হামলা চালানো হলে একপর্যায়ে দৌড়ে পালিয়ে যান তিনি।

ওসি জানান, মূল হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

Most Popular