Homeসারাদেশপল্লবী থানা চত্বরে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানা চত্বরে ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্লবী থানা চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ রোববার সন্ধ্যায় কালশী ফ্লাইওভার থেকে থানার ভেতরে ককটেলটি ছুড়ে মারলে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অজ্ঞাত ব্যক্তিরা কালশী ফ্লাইওভার থেকে থানা চত্বরে ককটেলটি ছুড়ে মারে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular