Homeসারাদেশছোট্ট পায়ে বড় স্বপ্নের পথে

ছোট্ট পায়ে বড় স্বপ্নের পথে

কারও বুকে বা কাঁধে ঝোলানো বইয়ের ব্যাগ, কারওবা রোদ থেকে বাঁচতে সেই ব্যাগই উঠেছে মাথার ওপর। ছোট্ট পায়ে বড় স্বপ্ন নিয়ে গ্রামের পথ ধরে স্কুলে চলেছে চার শিশু।

ওরা লালমনিরহাট সদর উপজেলার তেপাতারী গ্রামের ‘শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’-এর শিক্ষার্থী। সরকারি তত্ত্বাবধানে এই পরিচালিত বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা পড়ে। সংসার চালাতে ওদের মা-বাবা সারা দিন কাজে ব্যস্ত থাকেন। তাই হাত ধরে স্কুলে পৌঁছে দেওয়ার কেউ নেই। নিজেরাই প্রতিদিন অনেকটা পথ হেঁটে ক্লাসে আসে ওরা।

ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী রাশেদ সুমন।

RELATED ARTICLES

Most Popular