মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি ও বনাঞ্চল-সংলগ্ন সীমান্তে গতকাল গভীর রাতে, আজ সকালে এবং রাত ৮টার দিকে বাতি নিভিয়ে পুশইনের চেষ্টা চালানো হয়। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তৎপরতায় এসব চেষ্টা প্রতিহত করা হয়েছে।
আতাউর রহমান বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ড্রোন, গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ দিন-রাত সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
