Homeসারাদেশজেদ্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির, আহত ১৫

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির, আহত ১৫

সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার তারা মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল  দুপুরে প্রথম আলোকে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জেদ্দা থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কনস্যুলেট থেকে স্থানীয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে প্রথম আলো জানায়, নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাদের মধ্যে শিশুও রয়েছে।

আজ ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

সাত বাংলাদেশির মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহত ব্যক্তিদের একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular