Homeস্পোর্টসআজকের এই দিনে: ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জেফ বয়কটের জন্মদিন

আজকের এই দিনে: ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জেফ বয়কটের জন্মদিন

১৯৪০ সালের ২১ অক্টোবর জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জেফ বয়কট। আজ তার ৮৬তম জন্মদিন। সর্বকালের সেরা ওপেনিং ব্যাটারদের তালিকা করলে সেখানে নিশ্চিতভাবেই থাকে তার নাম।

বয়কটের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার ছিল সুদীর্ঘ ১৮ বছরের— খেলেছেন ১৯৬৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত। টেস্টে ১০৮ ম্যাচে ৪৭.৭২ গড়ে ৮ হাজার ১১৪ রান করেছেন তিনি। ২২টি সেঞ্চুরির পাশাপাশি ৪২টি ফিফটি রয়েছে তার। ওয়ানডেতে ৩৬ ম্যাচে ৩৬.০৬ গড়ে ১০৮২ রান করেছেন। সেঞ্চুরি একটি, হাফসেঞ্চুরি নয়টি।

ব্যাকফুট কাভার ড্রাইভ কিংবা অন-ড্রাইভ— তার সবচেয়ে কার্যকরী শটগুলো পাওয়ার ও প্লেসমেন্টের দিক থেকে ছিল রাজকীয় ঢঙের। খেলোয়াড়ি জীবনে একাকী থাকতে পছন্দ করা সাবেক এই ডানহাতি ব্যাটার নেটে ব্যাটিং অনুশীলনে প্রচুর সময় কাটাতেন। তবে তার প্রবল আত্মকেন্দ্রিকতার কারণে অনেক সতীর্থই তাকে তীব্র অপছন্দ করতেন।

ব্যাটিংয়ে নিখুঁত রক্ষণাত্মক কৌশলের জন্য ক্রিকেট দুনিয়ায় সমাদৃত বয়কট। অবসরের পর ধারাভাষ্যকার হিসেবেও সুনাম কুড়িয়েছিলেন তিনি, যেখানে ভক্তদের কাছে সবচেয়ে পরিচিত কণ্ঠগুলোর একটি ছিল তার। ২০২০ সালে স্বাস্থ্যগত কারণে ১৪ বছরের ধারাভাষ্য ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

ক্রিকেটের বেশ কিছু চমকপ্রদ রেকর্ড রয়েছে বয়কটের নামের পাশে। টেস্ট ও ওয়ানডে— দুই সংস্করণেই ৯৯ রানে আউট হওয়া প্রথম ব্যাটার তিনি। তার আগে আর কোনো ব্যাটার ওয়ানডেতে ৯৯ রানে আউট হননি।

RELATED ARTICLES

Most Popular