Homeসারাদেশআড়াই ঘণ্টা পর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

আড়াই ঘণ্টা পর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রায় আড়াই ঘণ্টা পর আজ বুধবার সকাল সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, সকাল ৯টা ৪০ মিনিটে বস্তিতে আগুনের সূত্রপাত। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি, বারিধারা ফায়ার স্টেশনের দুটি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

RELATED ARTICLES

Most Popular