Homeসারাদেশইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ বুধবার বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির কারণে মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও চ্যানেলটির স্পেশাল করেসপন্ডেন্ট রাজীব ঘোষকে হেফাজতে নেওয়া হয়েছে।’

‘পুলিশ তাদের সঙ্গে কথা বলছে,’ জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular