গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বিকেল ৪টা ৩৫ মিনিটে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
