Homeসারাদেশগাজীপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

গাজীপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কাশিমপুর থানার পশ্চিম এনায়েতপুরের বাগানবাড়ি এলাকায় তুলার গোডাউনে আগুন লাগার তথ্য পান তারা। এরপর সারাবো ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

‘এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাও জানা যায়নি,’ বলেন সাইফুল।

RELATED ARTICLES

Most Popular