Homeসারাদেশচন্দ্রায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২ কিলোমিটার যানজট

চন্দ্রায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২ কিলোমিটার যানজট

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের জেরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার দুপুরের পর বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের কারণে আশেপাশের অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।

পুলিশ ও শ্রমিকরা জানান, মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে দুপুরে কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পরে আশেপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরাও তাদের সঙ্গে যোগ দেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

নাওজোড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল করিম বিকেল সাড়ে ৪টায় দ্য ডেইলি স্টারকে বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজট রয়েছে। শ্রমিকদের বিক্ষোভ চলছে।

‘বিকেলে বিভিন্ন পোশাক কারখানার মালিকপক্ষ ছুটি ঘোষণা করতে শুরু করেন। যেসব কারখানায় ছুটি হচ্ছে, সেসব কারখানার শ্রমিকেরাও বিক্ষোভে অংশ নিচ্ছেন,’ যোগ করেন তিনি।

RELATED ARTICLES

Most Popular