Homeসারাদেশটঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে নয় বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন।

গতকাল রোববার রাতে অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেনকে (২৫) আটক করে টঙ্গী পূর্ব থানা-পুলিশ। পরে শিশুটির মায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ওই মাদ্রাসা শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

এজাহার সূত্র অনুসারে, ওই মাদ্রাসাশিক্ষার্থীর বিরুদ্ধে দুষ্টুমি করার অভিযোগ তুলে গত ৪ নভেম্বর বিকেলে শিক্ষক রাব্বি হোসেন তার শরীরের পেছনের অংশে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেন।

পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসায় গেলে সে নির্যাতনের বিষয়টি জানায়। এরপর রোববার রাতে শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।

RELATED ARTICLES

Most Popular