পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১১ নম্বর সেকশনের মেট্রো স্টেশন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার সকাল ১০টা ২২ মিনিট থেকে মেট্রো ট্রেনগুলো মিরপুর-১১ স্টেশন এড়িয়ে চলছে।
এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশনস) মো. মহসিন শেখ জানিয়েছেন, স্টেশনটির সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়েছে, পোশাকশ্রমিকেরা স্টেশনের নিচে ও আশেপাশে জড়ো হওয়ায় জননিরাপত্তা ও সরকারি সম্পত্তি সুরক্ষায় এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, মেট্রোরেল ব্যবস্থাকে ক্যাটাগরি-এ গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই-১) হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
স্টেশনটি আবার কখন খুলবে কিংবা কখন থেকে ট্রেন থামবে, সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।
ঘটনাস্থলে বেশ কিছু যাত্রীকে মেট্রোরেলের অপেক্ষা করছিলেন। এছাড়া, পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।
মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে চতুর্থদিনের মতো বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এদিন সকালেও মেট্রো স্টেশন এলাকায় কিছু মানুষ জড়ো হন।
