Homeসারাদেশমিরপুরে চেকপোস্টে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক

মিরপুরে চেকপোস্টে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক

রাজধানীর মিরপুরের পল্লবীতে চেকপোস্টে তল্লাশির সময় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

আজ শনিবার বিকেল ৫টার দিকে পল্লবী থানার ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের কাছে চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আটক দুইজন হলেন—মশিউল আজম অরিন (৩৬) ও শান্ত ইসলাম (২৭)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার দ্য ডেইলি স্টারকে বলেন, চেকপোস্টে তল্লাশির সময় মোটরসাইকেলের দুই আরোহীকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়। তাদের মধ্যে মশিউলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
 

RELATED ARTICLES

Most Popular