Homeসারাদেশসংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান।

আজ সোমবার নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন  খানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত ১ অক্টোবর ফেরদৌস আহমেদ মিষ্টির পদ থেকে এই আসনটি শূন্য হয়েছিল। এই আসনে উপনির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ।

ঘোষিত তফসিল অনুযায়ী,  মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। ভোট গ্রহণের তারিখ ১২ নভেম্বর।

মনোনয়ন পত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। সংরক্ষিত আসনে তাকে মনোনয়ন দেওয়ায় তিনি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
 

RELATED ARTICLES

Most Popular