Homeসারাদেশসিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে যমুনা সেতু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ধোপাকান্দি গ্রামের কৃষক মো. থান্ডু সরকার (৬০) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দাদনপুর গ্রামের দলিল লেখক আবদুল আলিম শেখ (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, তারা দুজন সকালে ধোপাকান্দি এলাকায় মহাসড়ক ধরে হাঁটছিলেন। হঠাৎ একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পুলিশের ধারণা, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

‘পুলিশ তাৎক্ষণিকভাবে ট্রাকটি শনাক্ত করতে পারেনি,’ বলেন মাহাবুবুর রহমান।

RELATED ARTICLES

Most Popular