Homeস্পোর্টসসিলেটে প্রত্যাশা অনুযায়ী উইকেট না পাওয়ার কথা বললেন শান্ত

সিলেটে প্রত্যাশা অনুযায়ী উইকেট না পাওয়ার কথা বললেন শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে স্পিন উইকেটে ধরাশায়ী হলেও সিলেটেই একই ধরণের উইকেটে খেলতে চেয়েছিলো বাংলাদেশ। কিন্তু বাস্তবে উইকেট ছিলো অনেকটাই নিষ্প্রাণ। সিলেট টেস্ট ড্র করে সিরিজ হারা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, তারা যা চেয়েছিলেন তেমন কন্ডিশন দেওয়া হয়নি। 

সোমবার সিলেট টেস্টের শেষ দিনে ঘন্টা খানেক আগেই আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। ম্যাচের বেশিরভাগ সময় ক্যারিবিয়ানদের পিছু ছুটে ড্র করতে পারে বাংলাদেশ দল। মিরপুরে ৮ উইকেটে জেতা ওয়েস্ট ইন্ডিজ এই ড্রয়ে ট্রফি জিতে নিয়ে দেশে ফিরছে। 

হোম অ্যাডভান্টেজ পুরোপুরি কাজে লাগাতে না পারার ব্যাখ্যায় বাংলাদেশ অধিনায়ক আরও যোগ করেন, ‘চিন্তা ছিল যে স্পিনটা হয়তো আরেকটু আগে থেকে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা হয়নি। আমরা প্রত্যাশা করেছিলাম যে স্পিনটা হয়তো আরও দ্রুত শুরু হবে। ডে ফাইভেও খুব বেশি যে হয়েছে (টার্ন) সেটা বলব না। কাজেই এটা আশা ছিল যে অনেক আগে থেকে স্পিনটা একটু হবে।’

দুই টেস্টেই তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলার পেছনে দলের চিন্তাভাবনা তুলে ধরে শান্ত স্পষ্ট করেন যে, হোম কন্ডিশনের সুবিধা নেওয়াটা তাদের প্রধান লক্ষ্য ছিল, ‘অজুহাত দিতে চাই না। ওভারঅল আপনি যদি দেখেন টেস্ট ম্যাচে আমরা ব্যাটসম্যান, বোলার কেউই আসলে ভালো করতে পারি নাই। দায়ভারটা আমাদের। তবে হোমে খেলার সময় এই অ্যাডভান্টেজগুলো আমাদের নিতেই হবে।’

ভবিষ্যতে দেশের মাঠে আরও ঠিকভাবে পরিকল্পনার উপর জোর দেন তিনি, ‘ভবিষ্যতে যদি আমরা আবার এরকম কন্ডিশন করতে চাই, তাহলে আমাদের আরেকটু ভালোভাবে কথা বলে, কীভাবে কন্ডিশনটা আমাদের ফেভারে আনতে পারি—এটা নিয়ে আরেকটু প্রপার ওয়েতে প্ল্যান করতে হবে।’

 

RELATED ARTICLES

Most Popular