Homeসারাদেশখুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনা নগরীতে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আনসার আলী গলির সামনে এই হত্যাকাণ্ড হয়।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম তাহেদুল ইসলাম তুষার। তার বয়স আনুমানিক ৩২ বছর।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহত তুষার খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশের গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তার মৃত্যু হয়েছে।’

‘পলাশ বর্তমানে কারাগারে বন্দি আছেন,’ বলেন তিনি।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছুটা দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ।

জানতে চাইলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, তুষারের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা রয়েছে। গত ৭ জুন অস্ত্র-সংক্রান্ত একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।’

তিনি আরও বলেন, ‘ভোরে তুষার প্রতিপক্ষ সুজন ও জিতু গ্রুপের নিয়ন্ত্রিত এলাকায় গিয়েছিলেন। তার সেখানে যাওয়ার পেছনে অসৎ উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। তার উপস্থিতি টের পেয়ে প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।’

‘হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান শুরু করেছে,’ যোগ করেন তিনি।

RELATED ARTICLES

Most Popular