Homeসারাদেশডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৬

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৬ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৫২ জন মারা গেছেন।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৪ হাজার ৩৭১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে তিনজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

RELATED ARTICLES

Most Popular