Homeবিনোদন৭ নভেম্বর ৭ ব্যান্ড মাতাবে মানিক মিয়া অ্যাভিনিউ

৭ নভেম্বর ৭ ব্যান্ড মাতাবে মানিক মিয়া অ্যাভিনিউ

আগামী ৭ নভেম্বর মানিক মিয়া এভিনিউতে কনসার্ট আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আয়োজিত এ কনসার্ট শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কনসার্টে গান পরিবেশন করবেন নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স।

এ আয়োজনে সহযোগিতায় করবে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

কনসার্টটি সরকারি ও বেসরকারি টিভি ও রেডিওতে সরাসরি সম্প্রচারের অনুরোধ জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

RELATED ARTICLES

Most Popular