খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে জেলা সদরের মহাজন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু দ্য ডেইলি স্টারকে জানান, কেউ বাসটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচল করে। ঘটনার সময় বাসের ভেতরে চালকের সহকারী (হেলপার) ঘুমাচ্ছিলেন। তবে আগুন টের পেয়ে তিনি বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোরে বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনা হয়।
ওসি কায় কিসলু বলেন, ‘সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
