Homeসারাদেশহাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১২৮০

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১২৮০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৭৫ জন মারা গেছে।

একই সময়ে ৬১ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৩৫৫ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৩৭ হাজার ৭০২ জন।
 

RELATED ARTICLES

Most Popular