Homeসারাদেশমিরপুরে বাসে আগুন, কর্মী ও স্থানীয়দের চেষ্টায় নির্বাপন

মিরপুরে বাসে আগুন, কর্মী ও স্থানীয়দের চেষ্টায় নির্বাপন

রাজধানীর মিরপুর-১২ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বাসটিতে যাত্রী না থাকায় কেউ হতাহত হননি।

শনিবার রাত ১০টার দিকে পল্লবী মেট্রোস্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে জানান, বাসটি তখন মাত্র যাত্রা শেষ করে দাঁড়িয়ে ছিল। ভেতরে কোনো যাত্রী ছিলেন না।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে বাসের কর্মী ও স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। তবে বাসটির দুটি আসন আংশিক পুড়ে গেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular