Homeস্পোর্টসবাংলাদেশকে হারাতে পারলে ‘অক্ষয় কুমারের মতো’ নাচবেন শ্রীলঙ্কান কোচ!

বাংলাদেশকে হারাতে পারলে ‘অক্ষয় কুমারের মতো’ নাচবেন শ্রীলঙ্কান কোচ!

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, তবে সেটা ক্রিকেটে। সেই দ্বৈরথ এবার ফুটবলেও দেখার আশায় শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। ক্রিকেটে ‘নাগিন নাচ’ দ্বৈরথে যোগ করে বাড়তি রসদ। ফুটবলে ফেভারিট বাংলাদেশকে হারাতে পারলে কি তেমন কোনো উদ্‌যাপন থাকবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মজার ছলে তিনি জানিয়ে দিলেন, হামজা চৌধুরীদের হারাতে পারলে বলিউড তারকা অক্ষয় কুমারের মতো নাচতে পারেন তিনি!

বাংলাদেশ-শ্রীলঙ্কা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিংস অ্যারেনার অনুশীলনে এসে সাংবাদিকদের মুখোমুখি হন মুতাইরি। ১২ মিনিটের সংবাদ সম্মেলনে রসিকতা, প্রতিপক্ষকে খোঁচা আর দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে আবেগময় বক্তব্যে মাতিয়ে রাখেন তিনি।

সংবাদ সম্মেলনে নিজের রসিক স্বভাব বজায় রেখে বাংলাদেশের সংবাদমাধ্যমকেও খোঁচা দিতে ছাড়েননি তিনি। ঠাট্টার ছলে বলেন, ‘আমি যদি আমার স্ত্রীকে বলি কোনো কথা গোপন রাখতে, তবে তার পরিবারের সবাই জেনে যায়। বাংলাদেশের সংবাদমাধ্যমও সে রকম, এখানে কিছু গোপন থাকে না।’

আজ রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচে লড়বে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় বাংলাদেশের জন্য ম্যাচটি গ্রুপ সেরা হওয়ার লড়াই। এই ম্যাচ ড্র করলেও সেরা হয়ে সেমিফাইনালে নামবেন হামজারা। শ্রীলঙ্কার চ্যালেঞ্জটা বেশ কঠিন। হারলে বিদায় নিতে হতে পারে অনেক আলোচনা তৈরি করে আসা দলটির। 

RELATED ARTICLES

Most Popular