Homeস্পোর্টসহামজাসহ তিন পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ

হামজাসহ তিন পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেজন্য শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন কোচ টমাস ডুলি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সূত্রে জানা গেছে, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও মোহাম্মদ ইব্রাহিম থাকছেন মূল একাদশে। তারা জায়গা পাচ্ছেন জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল আহমেদ ফাহিমের পরিবর্তে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মেহেদী হাসান শ্রাবণ, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, তারিক কাজী, হামজা চৌধুরী, কাজেম শাহ, শমিত সোম, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন ও ফারহান আলী ওয়াহিদ।

RELATED ARTICLES

Most Popular